পাথরঘাটার বিএনপির সাবেক এমপির উপর হামলায় সাত আসামীর জামিন নামঞ্জুর
বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনা-২ আসনের (পাথরঘাটা, বামনা ও বেতাগী) বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো: নুরুল ইসলাম মনির উপর হামলা ও গাড়ি ভাংচুর অগ্নিসংযোগ মামলায় সাতজন আওয়ামী লীগের নেতা কর্মির জামিন আবেদন বাতিল করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।
রোববার সকালে বরগুনার জেলা ও দায়রা জজ মো: সাইফুর রহমান এ আদেশ দেন। আসামীরা হলো, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামের আওয়ামী লীগের নেতা কর্মি লাভু মিয়া ওরফে মোঃ জাকির হোসেন লাভু,
গোলাম মাওলা মিলন, মারজান আবদুল্লা আল মারজান, জাকারিয়া সুমন, মোঃ নিজাম মোঃ নিজাম উদ্দিন তালুকদার, কিবরিয়া ও মোঃ খলিল। এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পিপি মো: জসিম উদ্দিন।
জানা যায়, পাথরঘাটা উপজেলার বিএনপি কর্মি সোলায়মান বাদি হয়ে পাথরঘাটা থানায় আওয়ামী লীগের ১০৫ জন নেতা কর্মির বিরুদ্ধে ২০২৪ সালের ৪ অক্টোবর অভিযোগ করেন। বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি
তার পূর্ব ঘোষিত পাথরঘাটায় সভা করার জন্য ২০২২ সালের ৪ সেপ্টেম্বর
গাড়ি বহর নিয়ে ঢাকা থেকে পাথরঘাটা যাচ্ছিলেন। ওইদিন বিকাল অনুমান সাড়ে ৩ টায় গাড়ি বহর নিয়ে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সিএন্ডবি বাজারে পৌছলে ওই সময়ের বরগুনা-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের নেতৃত্বে আওয়ামী লীগের ১০৫ জন নেতা কর্মিরা অজ্ঞাত আরও দুইশত কর্মিরা আলহাজ্ব নুরুল ইসলাম মনির উপর অতর্কিত হামলা করে। এতে বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি গুরুতর আহত হন। তার গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। ওই সময় আলহাজ্ব নুরুল ইসলাম মনি গুরুতর আহত হন।
ওই আসামীরা হাই কোর্ট থেকে চলতি বছরের ২৮ মে ৮ সপ্তাহের অগ্রীম জামিন পায়। জামিনের মেয়াদ শেষ দিন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নাকজ করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আসামীদের আইনজীবী মো: নাসির উদ্দিন সোহাগ বলেন, আমার মক্কেল আবার হাই কোর্টে জামিনের আবেদন করবেন।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































